1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কাচিয়া ইউনিয়নে ত্যাগী নেতা মোঃ শেখ সাদী হাওলাদারের নেতৃত্বে বিএনপির মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ইউনিয়ন পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন বিএনপির ত্যাগী নেতা ও কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শেখ সাদী হাওলাদার। তিনি আরও দৃঢ়ভাবে মাঠে নেমে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

মোঃ শেখ সাদী হাওলাদার তাঁর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়মিত অংশ নিচ্ছেন। ভোলা-২ আসনের বিএনপির মনোনয়ন পার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ইউনিয়নময় দলীয় কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়াতে কাজ করছেন তিনি।

তিনি বলেন, যদি আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম জাতীয় একাদশ নির্বাচনে জয়লাভ করেন, তাহলে বোরহানউদ্দিন উপজলা থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা পরিণত করা হবে।

গত ১৭ বছর মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি উল্লেখ করে তিনি আরও বলেন, এইবার জাতীয় এয়োদশ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করতে হবে—এজন্য আমি এবং আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এলাকাবাসীর দোয়া চাইছি।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন—সিরাজ মুন্সি, সিনিয়র সহ-সভাপতি কাচিয়া ইউনিয়ন যুবদল ও সভাপতি ৫ নং ওয়ার্ড যুবদল
মোঃ হেলাল উদ্দিন রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ নং কাচিয়া ইউনিয়ন যুবদল, মোঃ হাশেম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কাচিয়া ইউনিয়ন বিএনপি মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক কাচিয়া ইউনিয়ন ওলামাদল শাহে আলেম, সহ-সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি শফিউল্লাহ মাতাব্বর, সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড বিএনপি এছাড়াও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে কাচিয়া ইউনিয়নে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.