1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সন্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টে এসসি সেন্টার এ্যান্ড স্কুল ( এএসসিসিএন্ডএস) – এ আর্মি সার্ভিস কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সন্মেলন আজ অনুষ্ঠিত হয়। এ সন্মেলনে প্রধান অতিথি ছিলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জ্জামান, এসবিপি, ওএসপি,এসজিপি, পিএসসি।সেনাবাহিনী প্রধান এএসএসসিএন্ডএস – এ পৌঁছালে তাকে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমাডান্ট,এএসসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।বাৎসরিক অধিনায়ক সন্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি কোরের সকল অধিনায়কদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবজ্জল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সকল সদস্যর প্রতি আহবান জানান। এছাড়া আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যত পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া ; চেয়ারম্যান, সেনাকল্যান সংস্থা ; সেনা সদরের উর্ধবতন কর্মকর্তাগন ; কমাড্যান্ট, এএসসিসিএন্ডএস; বাংলা সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগন এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.