1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঐক্যবদ্ধভাবে বিএনপির জয় নিশ্চিত করা হবে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

ঐক্যবদ্ধভাবে প্রচারণার মাধ্যমে বিএনপির জয় নিশ্চিত করা হবে। যারা বিএনপির মনোনয়ন চাইছেন সকলেই যোগ্য প্রার্থী। কাউকে ছোট করে দেখার কিছু নাই। বিএনপি যাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে প্রতীককে নির্বাচিত করা হবে। গতকাল বুধবার বিকেলে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী সংসদ নির্বাচনে তার প্রমাণ পাওয়া যাবে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মানুষ উৎসবমুখর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দেবেন। বিএনপি ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করবেন।

মোগড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সোনারগাঁ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য পারভেজ সাজ্জাদ চৌধুরী সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফাইজুল ইসলাম বাবু, মো. ফারুকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মো. আবুল বাশার, মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা আব্দুল হালিম, ছাত্র দল নেতা মো. সুমন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.