1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান

চুয়াডাঙ্গায় বাস-মোটরসাইকেল-অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরস্থ বিজিবি ব্যাটালিয়নের সামনে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এরমধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিছেন চিকিৎসক।
শনিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে আসা খান পরিবহন চুয়াডাঙ্গায় আসছিল। এ সময় বর্ডার গার্ড হাসপাতালের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহফুজুর রহমান নিহত হয়।
পরে বিজিবি সদস্যরা আহতের উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালে নিয়ে আসে।
দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের অবস্থা আশংকাজনক। তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.