1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

বাবুল তুমি কার? বিএনপি না আওয়ামীলীগের

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের পাগলা এলাকার বহুরুপী শ্রমিক নেতা বাবুল পোশাক বদলের মত বারবার তার রুপ বদল করে। সে কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির।যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের কর্মী বা নেতা বনে যান এই বহুরুপী নেতা।

এই নেতা আওয়ামী সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগ কাউসার আহমেদ পলাশ ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে সখ্যতা গড়ে তুলে নিয়ন্ত্রণ করেছেন নারায়ণগঞ্জের পাগলা তালতলা ও মুন্সি খোলা এলাকার পরিবহন সেক্টর।

এছাড়াও পাগলা এলাকার কল কারখানায় ছিল তার একক রাম রাজত্ব, নামে নয় যাকে নেতা বলেই চিনতো সবাই । সেই নেতাই এখন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ।
‎নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান, তিনি একসময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তাঁর। এমনকি নিজের আখের গুছাতে আওয়ামী লীগ দলের হয়ে কাজ করেছেন বহুরুপি বাবুল।

তিনি শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ কে নৌকা উপহার দিয়ে যিনি আওয়ামী নেতা প্রকাশ পেলেন সেই তিনিই কিভাবে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হয় এ নিয়ে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের নানা প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন হাইব্রিডরাই যদি হয় বড় নেতা তাহলে ত্যাগীদের মূল্যায়ন কোথায়।গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে বিএনপির মিছিল করতে লোক পাওয়া যেত না, এখন বিএনপি’র ত্যাগী মঞ্চে জায়গা পায় না। বাবুল আগে আওয়ামী নেতাদের সাথে মিলে অন্যায় অপরাধ করেছে, তিনি এখন বিএনপির বড় নেতা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.