1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

তারেক রহমানের নির্দেশে মানবিক উদ্যোগ —পথশিশুদের মাঝে বই ও খাবার বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ০ দেখেছেন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনা ও সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মনোনয়ন প্রার্থী, সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও জননেতা মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বই ও খাবার বিতরণ করা হয়েছে।

গত সোমবার (৬ অক্টোবর ২০২৫) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। একই সময়ে পাবনা ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে পথশিশুদের হাতে বই ও খাবার তুলে দেওয়া হয়।
এ সময় মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সদস্য সচিব মোঃ শিমুল সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণ শেষে মির্জা মোস্তফা জামান বলেন,“আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের রাজনীতির একটি অংশ এবং এটি আমাদের মানবিক দায়িত্ব। ইনশাআল্লাহ, এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন,“রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানবসেবা। আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, পুষ্টি ও সঠিক বিকাশে আমরা সবসময় পাশে থাকতে চাই।”
বই ও খাবার হাতে পেয়ে পথশিশুরা আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে। উপস্থিত নেতাকর্মীরা জানান, সমাজে মানবতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.