টাঙ্গাইলের নাগরপুরে পূজা মন্ডপে টহল ও পরিদর্শন করলেন নাগরপুর থানা পুলিশ ও সেনাবাহিনী। রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এবার নাগরপুর উপজেলায় বারোটি ইউনিয়নে ১২৬টি পূজা মন্ডপে এক যুগে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সে জন্য হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালনে যে কোন অপশক্তির তৎপরতা ও নাশকতা ঠেকাতে নাগরপুর থানা পুলিশ ও সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।