1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

 অনন্যা সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

২৭ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা অনন্যা সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও হুইল চেয়ারম্যান বিতরণ করা হয়েছে।
ছাগল ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন অনন্যা সংস্থার সভাপতি বিলকিস আরা। প্রধান অতিথি হিসেবে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ছাগল বিতরণ ও ১ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করতে গিয়ে শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর করে উন্নয়নের মূল স্রোত ধারায় আনতে হবে। তাদের পরিচর্যা করতে পারলে তারাও এদেশের উন্নয়নে অংশিদার হতে পারে। আপনারা ছাগলগুলো ভালোমত পরিচর্যা করবেন এবং ১টি ছাগলকে দিয়ে যাতে ভবিষ্যতে ১০টি ছাগল হয় সেভাবে লালন-পালন করবেন। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও অনন্যার নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামাল ও দেলোয়ারা বেগম শেফালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনন্যা সংস্থার কোষাধ্যক্ষ মোঃ তাইজুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন অনন্যা সংস্থার একাউন্টটেন্ট আক্তার বানু। প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল ও ১ জনকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেন। অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, অনন্যা সংস্থা প্রতিবন্ধী, প্রবীন জনগোষ্ঠীকে নিয়ে ইতিপূর্বে যথেষ্ঠ কর্মসূচী বাস্তবায়ন করছে। সরকারি সুযোগ-সুবিধা পেলে আমরা আগামীতেও প্রতিবন্ধী ও প্রবীন ব্যক্তিদের সহযোগিতায় কাজ করে যাব।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.