1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ফুলবাড়ীতে ১০০ লিটার মদ সহ একন আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর টাওয়ারের মোড় সংলগ্ন আদিবাসী পাড়া থেকে ১০০ লিটার মদসহ নেপাল হাসদা নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর নির্দেশে এস আই কমলা কান্ত ফুলবাড়ী থানার একটি চৌকস টিম নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নেপাল হাসদার নিজ বাড়ী থেকে ১০০ লিটার মদসহ তাকে গ্রেফতার করে।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায় নেপাল হাঁসদা দীর্ঘদিন যাবত মদের ব্যবসা করে আসছে মর্মে তাদের কাছে তথ্য রয়েছে সেই তথ্যের ভিত্তিতে গতকাল এই অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী থানা পুলিশ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল জানান ফুলবাড়ীতে মাদকের শেখর উপড়ে ফেলতে আমাদের অভিযান চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে সফল একটি অভিযান পরিচালনা করা।
কোন মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে ছাড় পাবে না,ইতিমধ্যে মাদকের গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,
পুলিশ এবং নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অনেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.