1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা ঠিক হয়নি: সালাহউদ্দিন আহমদ

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মনে করেন, ছাত্র প্রতিনিধিদের সরকারের দায়িত্ব নেওয়া সঠিক হয়নি। তার মতে, তারা দায়িত্বে না এলে প্রেশার গ্রুপ হিসেবে বেশি কার্যকর থাকতে পারতো। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এ মতামত দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক চর্চায় বিশ্বের কোথাও একইসাথে সরকারি দল ও বিরোধী দলে থাকা সম্ভব নয়। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগ দিলো, সেদিনই বুঝে গেছি—রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা আর তেমন জোরালো থাকবে না।

তিনি আরও জানান, সরকার থেকে সরে দাঁড়াতে হবে কিনা সেটা আমার আহ্বানে নয়, বরং তাদের নিজেদের তাগিদেই আসা উচিত।

ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নতুন কোনো সংকট সৃষ্টি করা উচিত নয়। কোনো দাবি থাকলে তা জানানো যেতে পারে, কিন্তু জাতির ওপর জোরজবরদস্তি করা ঠিক নয়। পরিবর্তন রাতারাতি আসে না, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, পত্রিকায় দেখলাম, আপনাদের এক নেতা বলেছেন—কে সরকারি দল, কে বিরোধী দল তা নাকি আপনারাই ঠিক করেছেন! তাহলে জনগণের ভূমিকা কোথায়? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে অংশ নেন না কেন? আজকে এক অজুহাত, কালকে আরেক অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার মানে কী? জনগণ সবকিছুই দেখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.