1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে নৌকা ডুবিতে, নিখোঁজ ২ জন

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

কনে দেখতে যাওয়ার পথে সুনামগঞ্জের ধর্মপাশার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পরে নৌকা ডুবিতে শিশুসহ ৭জন পনিতে পড়ে গেলে ও ৫জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো দুইজন নিখোঁজ রয়েছেন। গত   শনিবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামে কনে দেখতে যাওয়ার সময় ধারাম হাওরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন, বিয়ের ঘটক কেশবপুর গ্রামের মো. সামছুদ্দিন মিয়া (৬০) ও কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে মোছা. নুসরাত (৭)। নিখোঁজ ২ জনকে উদ্ধার করতে স্থানীয়দের সহযোগিতায় হাওরে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ।
হাওর থেকে উদ্ধার করা হয়েছে, কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়া (৪৪), আব্দুল হাসিম (৬০), ইসরাত জাহান (১০), রাধানগর গ্রামের শফিকুল ইসলাম (৫০) ও রিপন মিয়া (৪৫) কে।

এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, কান্দাপাড়া গ্রাম থেকে একটি ছোট নৌকায় করে বিয়ের ঘটক ও দুই শিশুসহ ৭ জন মহেষপুর গ্রামে কনে দেখতে যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পরে ধারাম হাওরে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা হাওর থেকে ৫ জনকে উদ্ধার করেছেন। ঘটক ও এক শিশুসহ ২ জন নিখোঁজ আছেন, তাদেরকে উদ্ধার করতে হাওরে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.