1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

দেশ ও মানুষের সুরক্ষায় সেনাবাহিনীর সাথে একাত্ম আনসার বাহিনী—মহাপরিচালক

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ০ দেখেছেন

গত ৫ আগস্ট যখন বাংলাদেশ নিরাপত্তাহীনতায় ভুগছিল, প্রতিটি থানা আক্রান্ত হচ্ছিল, নিরাপত্তার অভাবে থানাগুলো খালি হয়ে যাচ্ছিল ওই সময় সেনাবাহিনীর সাথে আনসার বাহিনী দেশের মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে “সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ খ্রিঃ ৫ম ধাপ এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও উল্লেখ করেন, এই সতেজকরণ প্রশিক্ষণ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার সদস্যদের দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন উদ্দীপনা যোগাবে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আধুনিক কৌশল, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা দেশের সর্বত্র দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী হবেন বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি দেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় এ বছরের সতেজকরণ প্রশিক্ষণের এই ৫ম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এবং তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.