1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১ দেখেছেন

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২০২৫/২০২৬ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ২০২৫/২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২০০ শত হতদরিদ্র প্রতিটি পরিবারের মাঝে প্রায় ২৫০০ টাকা মূল্যের, ১৪.৪০০ ( চাল ১০ কেজি, দেশী মুসুর ডাল ১ কেজি, আয়োডিন যুক্ত লবন ১ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল সয়াবিন ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম,) কেজি শুকনা খাবার তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী প্রকৌশলী মোঃ ওলিউল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাব সভাপতি সিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ বাদশা মিয়া, সাংবাদিক আমজাদ হোসেন সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.