1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: লবি

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে তৃনমুলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে। গতকাল বিকালে খানজাহানআলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। আলী আজগর লবী বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারই সুযোগ্য পুত্র তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। খুলনা – ৫ আসন ডুমুরিয়া – ফুলতলা অঞ্চলের প্রতিটি মানুষের একটাই চাওয়া পাওয়া সেটা হলো বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন।আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থনে এ আসন থেকে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের প্রানের দাবি বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। এ অঞ্চলের মানুষের কাছে দেওয়া আমার একমাত্র অঙ্গিকার ও প্রতিশ্রুতি। তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান। ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। বক্তব্য রাখেন, স্থানীয় বিএনপি নেতা শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্রু,শেখ আনোয়ার হোসেন, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, মোস্তাক হোসেন, গাজী মোস্তাফিজুর রহমান, শেখ সেলিম, ফরহাদ হোসেন, সাইফুল্লাহ তারেক, জিয়াউর রহমান, ইউপি সদস্য শেখ আলামিন হোসেন,হাফিজুর রহমান সাফি, মোহাম্মাদ বাচ্চু, নুর ইসলাম, খান ইসমাইল হোসেন বাবু,মহিলা নেত্রী শিরিনা আক্রার, রাজিয়া বেগম, সেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন, ছাত্র নেতা মাসুম বিল্লাহ, মঞ্জুরুল ইসলাম, মো: তাজিম হোসেন, ইলিয়াস হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা। সভা শেষে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধবস্তে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আবুল বাশার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.