1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

নড়াইলে নবগঠিত আইডিইবি’র কমিটিকে অবাঞ্চিত ঘোষনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

নড়াইলে নবগঠিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে শহরের রুপগঞ্জ এলাকায় একটি বেসরকারি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা আইডিইবি’র দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো: রবিউল ইসলাম রুবেল।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম রুবেল বলেন,আইডিইবি একটি পেশাজীবী সংগঠন।আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শ বা তাদের অবগত না করে গত ১২ জুলাই কতিপয় সদস্য ২০২৬-২০২৮ টার্মের প্রস্তাবিত কমিটি গঠন করেন।কমিটি গঠনের পর নিজেদের তৈরি প্যাডে এবং নিজেদের স্বাক্ষরের মাধ্যমে তারা কমিটিকে চুড়ান্ত বলে গণ্য করে।বৈধভাবে জেলা কমিটি অনুমোদিত হতে হলে সেন্ট্রাল আইডিইবির প্যাডে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষর এবং সিল থাকতে হবে।জেলা কমিটিকে একমাত্র সেন্ট্রাল কমিটিই অনুমোদন দিতে পারে।শনিবারের ঘোষিত নড়াইল জেলা কমিটি আইডিইবির নিয়মনীতিকে উপেক্ষা করে মনগড়াভাবে করা হয়েছে।তাই নিয়মবহির্ভূতভাবে ঘোষিত ভিত্তিহীন ওই কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষনা করছি এবং ওই কমিটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সেন্ট্রাল আইডিইবির কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এ সময় আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো: শামীম মিনা, নড়াইল জেলা আইডিইবির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুজ্জামান তানিম,ইঞ্জিনিয়ার মো: তারেক রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আইডিইবির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন বলেন,নড়াইল জেলা কমিটি গঠনের ব্যাপারে আমাদের কোন মতামত নেয়া হয়নি।আমাদের পক্ষ থেকে ওই কমিটিকে অনুমোদনও দেয়া হয়নি।
গত ১২ জুলাই এমএম মামুনুর রশীদকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আইডিইবির নড়াইল জেলা কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.