1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে বিএনপি: চট্টগ্রামে ফ্যাসিবাদবিরোধী ঘুরে দাঁড়ানো

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ০ দেখেছেন

দমন–পীড়ন, ষড়যন্ত্র, গুজব আর রাষ্ট্রীয় অপপ্রচারের জবাব দিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যাসিবাদী শাসনের ছায়ায় গণতন্ত্রবিনাশী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়জুড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

১৪ জুলাই বিকেল ৫টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (চপই) এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে রুবি গেইট, বেবি সুপার এলাকা ঘুরে পুনরায় টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিলো কঠোর উত্তেজনা ও জনতার ব্যাপক উপস্থিতি।

বিএনপির নেতৃবৃন্দ বলেন— “দেশ আজ ভয়ংকর দুঃশাসনের কবলে। ভোটহীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাস, চাঁদাবাজি ও গুজব এখন গণতন্ত্রের বড় শত্রু। যারা জনগণের রায়ের তোয়াক্কা করে না, তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।”

তারা আরও বলেন, সরকারের একের পর এক অপপ্রচার ও গোপন প্রোপাগান্ডার জবাবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতাসীন মহল একে দমনে মরিয়া হয়ে উঠেছে।

রাজনৈতিক বিশ্লেষণ বলছে: এই ধরনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি বিএনপির সাংগঠনিক সক্রিয়তা এবং মাঠপর্যায়ে পুনরাবির্ভাবেরই ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থাহীনতা এবং চাঁদাবাজ-দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভই এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

সমাবেশে গুরুত্বপূর্ণ ভুমিকায় থেকে বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—যুবদল নেতা মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল মুন্না,সদস্য কামরুল ইসলাম আকাশ,বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম,ছাত্রনেতা মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ একযোগে বলেন, “দুর্নীতিবাজ-দখলদার-গুজববাজ সিন্ডিকেটের ছত্রছায়ায় দেশ চলছে। এই বাস্তবতায় জনগণের একমাত্র আশা বিএনপি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.