1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রূপগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় যুবদল নেতাসহ গ্রেফতার -৬

  • আপডেট সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকায় প্রকাশ্য দিবালোকে রাশেদুল ইসলাম রাশেদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটানায় জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ ৬ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার(১১) ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষ মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগীর পরিবার। গত  দুপুরে পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে এ অপহরনের ঘটনা ঘটে। পরে ৯৯৯ ফোন পেলে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।  দুপুরে গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোয় হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার ভোলানাথপুর /সাব্বির মিয়া(২৩) পিতা বাকি মিয়া২/ রনি মিয়া(২৪) পিতা ফরিদ মিয়া
৩/ রাসেল আহম্মেদ(৩৩) রমজান মিয়া
৪/ শান্ত মিয়া(২৩) পিতা বাকি মিয়া
৫/ রনি মিয়া(২৫) পিতা আরজু মিয়া
৬/ শিপলু মিয়া(২৭) পিতা বারেক মিয়া
ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাশেদ জানান, গতকাল দুপুর আড়াইটার সময় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন যুবক আমার পূর্বাচল উপশহরের ১৩ নম্বর সেক্টরের অফিসে ঢুকে অপহরন করে নিয়ে যায় আমাকে। এ সময় মারধর করে ৭০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে ৯৯৯ আমার আত্মীয় স্বজনরা ফোন দিলে বিষয়টি টের পেলে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসামীরা পালিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৮ সালে র চাচাতো ভাই রাকিবের মেয়ে সূর্বনাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই হুমকি-ধামকি দিয়ে আসছিল রাসেল ও তার লোকজন। শুক্রবারের অপহরণও এরই ধারাবাহিকতা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,গতকাল ব্যবসায়ী রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণ ঘটনা ঘটেছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬জনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.