1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মহেশখালীতে গভীর রাতে ছদ্মবেশে পুলিশ অভিযান,১ নলা বন্দুক ৩ রাউন্ড কার্তুজসহ নুর আহমদ গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নির্দেশে এএস আই লিংকন কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশে পুলিশের একটি চৌকস টিম ০৪ জুন গভীর রাতে মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই সময় ১টি দেশীয় তৈরি ১ নলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ সহ পলাতক আসামী মৃত মতিউর রহমান এর পুত্র নুর আহমদ (৬২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশের অভিযানের অবস্থান টের পেয়ে গ্রেপ্তারকৃত আসামী নুর আহম্মদ পুত্র
আরিফ উল্লাহ (২৬),পালিয়ে যায়।

মহেশখালী থানা সূত্রে জানা যায় –

কক্সবাজার জেলার পুলিশ সুপার এর দিক নির্দেশনায়। মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর সার্বিক তত্ত্বাবধানে ০৪ জুন গভীর রাতে ছদ্মবেশ ধারণ করে এএস আই লিংকন কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল আরিফুল ইসলাম কনস্টেবল ফরহাদ উদ্দিন কনস্টেবল আব্দুল মজিদ কনস্টেবল মিল্টন এর সমন্বয়ে মহেশখালী থানার ১টি চৌকস টিম। মহেশখালী থানাধীন বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ নলা ১টি দেশীয় তৈরি কাঠের বাট সংযুক্ত সচল বন্দুক ও ৩টি কার্তুজ সহ পলাতক আসামী নুর আহম্মদ’কে গ্রেপ্তার করে এবং পুলিশের উপস্থিতির টের পেয়ে গ্রেপ্তারকৃত আসামী নুর আহম্মদ এর পুত্র আরিফ উল্লাহ (২৬),পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে রাত্রিকালীন মোবাইল নাইট ডিউটি টিম এস আই জীবন চন্দ্র দাশ এএসআই হারুন মিয়া সহসঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করিয়া উপস্থিত সাক্ষী গনের স্বাক্ষর গ্রহণ করে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- ধৃত আসামি নুর আহমদ এবং পলাতক আসামী আরিফ উল্লাহদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত কাম্য।

মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.