1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার আশুলিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স  চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন শাহজাদপুরে পাকা ভবনের আশায় পুরোনো ঘর নিলামে,কবরস্থানের টিনের ছাউনিতে চলছে শিক্ষাকার্যক্রম প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক

ছোট্ট বেলা স্মৃতি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ০ দেখেছেন

ছোট্ট বেলার দুষ্টমির কথা
মনে কি আজ আছে ,
ছুটোছুটি দৌড়াদৌড়ি
উঠতাম আবার গাছে ।

ডাংগুলি খেলতাম সবাই
উঠতাম গরুর পিঠে ,
বৈশাখ মাসে আম চুরি
করতাম হাজীর ভিটে ।

বুড়ির গাছের আম ছিল
মিস্টি মধু ভরা ,
সবাই মিলে যেতাম যখন
বুড়ী দিত তাড়া ।

আষাঢ় মাসে নদীর জলে
করতাম গোসল সবে ,
সাঁতার কাটতাম মিলেমিশে
বাড়ি যেতাম তবে ।

মা বকতেন চোখ দেখে
লাল কেন হল ,
এতক্ষণ ছিলে কোথায়
তাড়াতাড়ি বল ।

দৌড়ে গিয়ে বসতাম তখন
আমার দাদীর কোলে ,
মা’য়ের তখন সাথে সাথে
রাগ যেত ভুলে ।

ঝিলের জলে শাপলা শালুক
আনতাম মুঠো ভরে ,
ছেলে মেয়ে মিলে মিশে
আম কুড়াতাম ঝড়ে ।

বৃষ্টি ভিজে করতাম গোসল
কত মঝা করে ,
কাদার মাঝে গড়াগড়ি
করতাম সবাই পরে ।

সেই দিনের কত স্মৃতি
আজো মনে আছে ,
কতো মাড় খেতাম তখন
উঠতাম তবু গাছে ।
০৪ – ০৫ – ২০২০ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.