1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে -দিনাজপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ০ দেখেছেন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে।

সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) বেলা পৌনে ১২টায় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্পে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর ২৮ বীর আর্মি ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্ণেল খ. ম আরাফত আলী এ তথ্য জানান।

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুরের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, চাঁদাবাজি, অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডসহ যে কোন ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আজ থেকে সেনাবাহিনী মাঠে থাকবে।
চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, মাদকসহ যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কাজ করবে।

তিনি যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.