1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বিট কর্মকর্তার ছত্রছায়ায় খাস জমিতে টিনসেটের রাজত্ব — উত্তপ্ত আইস

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আইস মার্কেট সংলগ্ন করিমন নেছা স্কুল মাঠের বিপরীত পাশে সরকারি খাস জমিতে অবৈধভাবে বারোটি টিনসেট ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কামিজ উদ্দিন মন্ডলের নেতৃত্বে রহমান নামের এক ব্যক্তি এই নির্মাণকাজ পরিচালনা করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা চলছিল। অবশেষে রাতের আঁধারে শুরু হয় নির্মাণ কাজ, যা দিনে দিনে বিস্তৃত হতে থাকে। অথচ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, মৌচাক বন বিট, কালিয়াকৈর রেঞ্জ, ঢাকা বন বিভাগের বিট কর্মকর্তাদের সহযোগিতায়ই গড়ে উঠছে এসব অবৈধ স্থাপনা। তাদের নীরব ভূমিকা ও উদাসীনতার সুযোগে দখলদাররা খাস জমিতে অবাধে নির্মাণ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, এটি শুধু খাস জমি দখলের ঘটনা নয়, বরং প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং দুর্নীতির এক উৎকৃষ্ট উদাহরণ। তারা দ্রুত সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.