1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

লালমনিরহাট সীমান্তে ভারতের পুশ ইন, সাত শিশুসহ আটক ২০

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ০ দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গতরাতে পুশ ইন করেছে ভারত। পুশইনের শিকার শিশুসহ ২০ জনকে আটকের পর প্রথমে স্থানীয় বিজিবি ক্যাম্প পরে পাটগ্রাম থানায় রাখা হয়েছে। আটককৃতদের মধ্যে সাত শিশু ও এগারো জন নারী ও ২জ পুরুষ রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
বিজিবি সূত্রে জানাযায়, গত রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে তারা পাটগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয়রা জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছলে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকে পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। আটকৃতদের বরাতে স্থানীয়রা দাবি করেন, শুধু ২০জন নয় গতরাতে দুই দফায় অন্তত ৫০ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.