1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৮ দেখেছেন

শ্রীপুর, গাজীপুর, ১৯ এপ্রিল ২০২৫, সোমবার: ভাংগাহাটি, শ্রীপুরে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নারী ও শিশুদের উন্নয়ন বিষয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন এস এম মোমোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মরিয়ম আক্তারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের তাসলিমা আক্তার, প্রধান বক্তা সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা গাজী গফফার চৌধুরী, সদস্য মেহেদি হাসান আশিক , বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুর রহমান এবং সমাজসেবক এমদাদুল সরকার,সংগঠন এর অর্থ সম্পাদক ফিরোজা,হাফছা খাতুন মমিন, শিউলী আক্তার, মাহমুদা খাতুন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আনাই এই সংগঠনের মূল লক্ষ্য। এ সময় বাল্যবিবাহ রোধ, নারী অধিকার রক্ষা, ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবায় সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় নারীরা এ উঠান বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.