1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

” আমার বাংলা “

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০ দেখেছেন

জামান ভূঁইয়া

সোনার বাংলা তোমায় আমি
কত ভালবাসি ,
সোনায় ভরা দেশটি আমার
তাইতো এত হাসি ।

বিজয় এনে দিলে যারা
মোদের মুক্তি সেনা ,
বুকের তাজা রক্ত দিয়ে
স্বাধীনতা কেনা ।

স্বপ্নে ঘেরা আমার এ দেশ
বিশ্বের মাঝে সেরা ,
সকাল বেলা উঠে রবি
পূর্ব দিকে ঘেরা ।

চাঁদের আলোয় রাতের বেলা
জোতস্না ঝলমল ,
রুপে ভরা বাংলা আমার
নদীতে কলকল ।

কোকিল ডাকে ফাগুন মাসে
ফুটে কত ফুল ,
বসন্ত আসে দক্ষিণ হাওয়ায়
চিন্তে হয়না ভুল ।

নদীর বুকে জোয়ার ভাটা
থাকে বার মাস ,
বর্ষা কালে নদীর জলে
ভাসে কত হাঁস ।

মাঝি মাল্লা পাল তুলে ঐ
কত দূরে যায় ,
নতুন বধূ ঘুরে বেড়ায়
পংখিরাজ নায় ।

সোনার ফসল কাটে চাষি
অগ্রহায়ণ মাসে ,
তাইনা দেখে চাষির বধূ
মুখটি চেপে হাসে ।

আমার দেশে গায়ের মেয়ে
কলসি কাখে করে ,
নদীর ঘাটে যায় সদা
পানি আনতে ভরে ।

আমার দেশে ঝিলের জলে
কলমি কমল ভাসে ,
শিশির ভেজা ঘাসে শুধু
মিটি মিটি হাসে ।

বনবাদাড়ে পাখপাখালির
কিচির মিচির সুরে ,
পশু গুলো মনের সুখে
এদিক সেদিক ঘুরে ।

রাখাল ছেলে গাছের ছায়ায়
বাঁশের বাশি নিয়ে ,
গায়ের মেয়ের মন কাড়ে
মধুর সুর দিয়ে ।

আমার দেশে সাগর তীরে
আছড়ে পরে ঢেউ ,
পাহাড় বেয়ে ঝর্নার ধারা
দেখবে এসে কেউ ?

এত রুপ দিয়ে এ দেশ
সাজালেন দয়াময় ,
তাইতো আমার এ দেশে যে
সুখের বন্যা বয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.