1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কুয়েটে ৫৮ ঘন্টা পর অনশন ভেঙে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৯ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) উপাচার্য মুহাম্মাদ মাছুদ এবং উপ- উপাচার্যের অব্যাহতির ঘোষণায় ৫৮ ঘন্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।  ২৪ এপ্রিল রাত ১ টার পরে তারা অনশন ভাঙেন। এর আগে রাতে কুয়েট জনসংযোগ কর্মকর্তা মো: মামুন অর রশিদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপাচার্য এবং উপ- উপাচার্যের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধ ভাঙা উচ্ছাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় অনশনরত শিক্ষার্থীদের জুস খাওয়ায়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষার্থীরা বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিজয় হয়েছে। সত্য কখোনো হারে না। ইনকিলাব জিন্দাবাদ। ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন।  ১৮ ফেব্রুয়ারি কুয়েটে বহিরাগত এবং স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে অন্তত একশত জনের মত আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে অধ্যাপক মাছুদ নিজ থেকে পদ ছাড়তে অসীকৃতি জানিয়ে বলেন, সরকার চাইলে পদ ছাড়ব, নিজে থেকে নয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষা মন্ত্রনালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের সাভাবিক কার্যক্রম বজায় রাখার সার্থে জৌষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িক উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।। একই সাথে শীর্ষই স্থায়ী নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের প্রস্তুতি ও চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.