1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নওগাঁয় বাংলা নববর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ দেখেছেন

মোঃ মোস্তফা আলী, জেলা প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। আজ সোমবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় শহরের এটিম মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়ান জেলা প্রশাসক। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। গ্রামীন ঐতিহ্য হিসেবে গরু ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রায় অংশ নেয়। বাঙালীর নতুন জীবনের প্রতীক পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ধর্মবর্ণ ভেদে দিনটিকে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়। অতীতের ভুল ক্রুটি ব্যার্থতার গ্লানি ভুলে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। দিনটি হয়ে উঠে বাঙালির একটি সর্বজনীন লোকজ উৎসব। বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। যেখানে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ও বিভিন্ন পদে ভর্ত্তা, বিভিন্ন মিষ্টান্ন, পাটের তৈরি বিভিন্ন ব্যাগ ও হস্তশিল্পের দোকান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.