1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার

খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৭৫ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা গুরুতর আহত হয়েছে। আজ দুপুর সোয়া ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন বানরগাতি বাজারে ঘটনাটি ঘটে। আহত চাচাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাইপোকে স্থানীয়রা পুলিশের নিকট হস্তান্তর করেছে। আহত চাচা হলেন, বানরগাতি বাজার এলাকার জনৈক রাজ্জাকের ছেলে মো: দেলোয়ার (৬৫)। আটক ভাইপো বাবু লবনচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার জনৈক মোহাম্মদ আলীর ছেলে। সোনাডাঙা থানার এস আই মো: আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মো: দেলোয়ার পরিবার থেকে দীর্ঘ দিন বিচ্ছিন্ন।বসুপাড়া কবরখানা এলাকায় তার ছোট বোনের সাথে বসবাস করেন। গত কয়েকদিন যাবত আহত ব্যক্তির ছোট বোন এবং ছোট ভাইয়ের মধ্যে সাচিবুনিয়া এলাকার একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে আজ সকালে আহত দেলোয়ার সাচিবুনিয়া ছোট ভাইয়ের বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে খারাপ আচরন করে। এ ঘটনা জানতে পেরে চাচা বানরগাতি আল্লাহর দান নামক একটি ফলের দোকানে বসে আছেন। এমন সংবাদ পেয়ে বাবু বানরগাতি বাজারে এসে ভাই ভাই হার্ডওয়ার ২ নামক দোকানে গিয়ে একটি ধারালো ছুরি ক্রয় করে। পরে চাচাকে দেখতে পেয়ে বাবু প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে চাচার গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা ঘটনাটি দেখে বাবুকে নিবৃত্ত করার চেষ্টা করে। পরে তাকে স্থানীয়রা খুবর দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। আহত চাচাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা শংকামুক্ত। ঘটনাস্থল থেকে ছুরি এবং ভাইপোকে পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.