1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে রোগী ৮৭,১০০ শয্যায় উন্নীত করার দাবি স্থানীয়দের অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে – এড এমরান চৌধুরী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩২ দেখেছেন

মোঃ আশিকুর রহমান রানা, সিলেট প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিস্ট শক্তি আবারও সক্রিয় হয়ে উঠবে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের বিপক্ষে কাজ করবে। নির্বাচন যত দেরি হবে, তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য বিরুদ্ধ শক্তি-ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে শুরু করবে।

সোমবার বিয়ানীবাজার উপজেলায় দুবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। হত্যা, গুম, খুন, লুটপাট, নৈরাজ্য-এসবের মাধ্যমে তারা দেশকে এক গভীর সংকটে ফেলেছে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে জনগণকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

দোবাগ ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি কয়সর আহমেদ চৌধুরী সভাপতিত্বে সিলেট মহানগর জাসাস যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমেদ চৌধুরী পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন , সিলেট জেলা বিএনপি উপদেষ্টা আম্বিয়া আহমেদ চৌধুরী, , সিলেট জেলা বিএনপি শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক কামাল আহমেদ, বিয়ানীবাজার উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সুভাষ, সেওলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক,বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান , তানভীর আহমেদ, আলাই, বাসিত, শামীম, যুবদল নেতা সরওয়ার খান, আব্দুল গণি, নুরুল আমিন, জসিম উদ্দীন, আব্দুল বাসিত, আলতাফ হোসেন, তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা সুহেল আহমদ, খাড়াভরা ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.