1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন।

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৪৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় জাতীয় ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর ২ নং কাস্টম ঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন প্রাঙ্গনে এ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ভিটামিন ” এ” শিশুর শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে। অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ” এ” এর ঘাটতি তাকে, এ ঘাটতি পুরনের জন্য এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে মিশে ভিটামিন ” এ” প্লাস ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে তার জন্য সকলকে দৃষ্টি রাখতে হবে। ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি সকলের সহযোগী কামনা করেন। তিনি আরো বলেন, কচুশাক সহ সবুজ শাকসবজির মধ্যে ও ভিটামিন ” এ” পাওয়া যায়। এ সময় শিশুদের অপুষ্টি জনিত অন্ধত্ত্ব দুরীকরবে, ভিটামিন ” এ” এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে টিকাদানকারী কর্মীদের অনুরোধ জানান প্রধান অতিথি। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খুলনা সিটি করপোরেশের সচিব শরীফ আসিফ রহমান, বিভাগীয় সাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডা: অর্পনা বিশ্বাস ও কেসিসির প্রধান সাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেসিসির প্রধান প্রকৌশলী ( চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা: দোলেনা খাতুন, ২২ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ। কেসিসির সাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের ক্যাম্পেইনে খুলনা সিটি কর্পোরেশনের ৩১ টি ওয়ার্ডের ১ লাখ ২২ হাজার ৪ শত ২০ জন শিশুকে ভিটামিন ” এ” খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬- ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা ১৪ হাজার ৬ শত এবং ১২- ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৮ শত ২০ জন। সারাদেশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬- ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ” এ” ক্যাপসুল এবং ১২- ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ” এ” ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৭১০ টি কেন্দ্রে ১ হাজার ৪ শত ২০ জন ভলেন্টিয়ার শিশুদের ভিটামিন ” এ” খাওয়ানোর ক্যাম্পেইনে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.