1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার

একটি সূখী সমৃদ্ধ কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে।

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৫ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, একটি সূখী সমৃদ্ধ কল্যাণময়,সমাজ প্রতিষ্ঠা করতে হলে কুরআনের আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে। মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য। কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজালেই অপরাধ প্রবণতা কমে যাবে সমাজ ও রাষ্ট্রের শান্তি ফিরে আসবে।
শুক্রবার( ১৪ মার্চ ) রূপগঞ্জের খাদন এলাকায় স্থানীয় জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,যতই শাস্তির বিধান করি না কেন,আন্দোলন-সংগ্রাম করি না কেন ইসলামি বিধান প্রতিষ্ঠিত না হলে অপরাধ নিয়ন্ত্রণ কোনোভাবে সম্ভব হবে না।
তারাবো পৌর যুব বিভাগের সভাপতি খন্দকার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইন ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন মোল্লা, এডভোকেট আয়নাল, স্থানীয় বি এন পি নেতা মোস্তফা মনোয়ার ভূইয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.