1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

বিএনপিকে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ দেখেছেন

নিউজ ডেস্ক

নেতিবাচক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি আজ রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

সিটি কর্পোরেশন সম্পর্কিত এই প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

মো. তাজুল ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নত করা। বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম আদর্শ লালন করতে পারে, কিন্তু কোন রাজনৈতিক দলই জনগণের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও ধ্বংসের রাজনীতির সঙ্গে জড়িত। এ সকল নেতিবাচক পথ পরিহার করে বিএনপিকে গঠনমূলক রাজনীতি করতে হবে। বিগত ১৫ বছর নানা সময় আন্দোলনের ডাক দিলেও বিএনপি’র সাথে মানুষ আসেনি। মানুষ এখন বোঝে কে জনগণের স্বার্থে কাজ করে।

স্থানীয় সরকার মন্ত্রী নবনির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরাই যে কোন পরিবর্তনের মূল চাবিকাঠি। আপনারা চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় নিজ নিজ এলাকার অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারেন।

স্থানীয় সমস্যার সমাধানে মন্ত্রণালয় সব সময় জনপ্রতিনিধিদের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, কাউন্সিলররা উদ্যোগী হলে সাধারণ মানুষের জীবন ভোগান্তিমুক্ত করা সম্ভব।

মন্ত্রী এ সময় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১২০০ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সিলেটের মেয়র বিএনপির হওয়ার পরও মানুষের কল্যাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমরা দলীয় পরিচয় বিবেচনা করিনি। আওয়ামী লীগের কাছে মানুষের মঙ্গল মূল বিবেচ্য বিষয়।

তিনি আরো বলেন, কাউন্সিলরগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নতুন ধারণা লাভ এবং সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং আন্তঃসম্পর্ক উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সুত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.