1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

হরিপুর সীমান্তে অনুপ্রবেশকারী বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী- বিজিবি’র প্রচেষ্টা যোগাযোগ মাধ্যমে ফেরত নিয়ে আসা

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৩৯ দেখেছেন

মোঃ আইয়ুব আনছারী, ভ্রাম্যমান প্রতিনিধি , ঠাকুরগাঁও: ০২ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২২৪০ ঘটিকায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ ডাবরী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৭/২-এস (ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন) এর বিপরীতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘ওয়ালীগড়’ নামক স্থানে প্রতিপক্ষ ৭২/ওয়ালীগড় বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক অবৈধভাবে ভারতের অনুপ্রবেশকারী ০৩ জন বাংলাদেশী নাগরিক (১) শ্রী তুলান পাল (২৪), পিতা-স্বাধীন পাল, (২) শ্রী মিঠুন সিংহ (১৫), পিতা-দুখু সিংহ উভয়ের গ্রাম+পোস্ট-লাহেড়ী বাজার, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁও এবং (৩) শ্রী মনোহরি চন্দ্র সিংহ (২১), পিতা-মেঘলাল চন্দ্র সিংহ, গ্রাম-আলোয়াখোয়া, পোস্ট-বামনকুমার, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়’দেরকে আটক করে বলে জানা যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি কর্তৃক সংশ্লিষ্ট বাংলাদেশী নাগরিকদের বিএসএফ নিকট হতে ফেরত নিয়ে আসার লক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের ৫০ বিজিবি তৎপরতা, নিরলস প্রচেষ্টা এবং বিএসএফ এর সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অদ্য ০৩ মার্চ ২০২৫ তারিখ ১২২০ ঘটিকায় বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃত ০৩ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক উক্ত বাংলাদেশী নাগরিকদেরকে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.