1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ দেখেছেন

কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি ২০২৫ পালিত হয়।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে মুকসুদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

একুশের প্রথম প্রহরে মুকসুদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাত বারটা এক মিনিটে তাসনিম আক্তার প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে এবং পরে মহান মুক্তিযুদ্ধা সংসদ ও মুকসুদপুর পৌর সভা প্রশাসনের পক্ষে শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর উপজেলা পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব মুকসুদপুর, মুকসুদপুর পল্লিবিদ্যুৎ, মডেল এস জে উচ্চ বিদ্যালয়, ফ্যায়ার সার্ভিস মুকসুদপুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারির গুরুত্ব ও তাৎপর্য্য উল্লেখ করে তাসনিম আক্তার বলেন, “আমরা সবসময় বাংলা ভাষার মান সমুন্নত রাখর চেষ্টা করব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষা যে মর্যাদা অর্জন করছে তা সমুন্নত রাখতে সকলে সচেষ্ট থাকব, তাহলেই আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারব”।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.