1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঝিনাইদহে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও উপকরণ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে শহরের আরাপপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আশার রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স অফিসার এস এম আব্দুল জব্বার। অনুষ্ঠান পরিচালনা করেন আশার ফিজিওথেরাপিষ্ট তাছনিম ইসলাম ইলা। এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক অসুস্থ ও শারীরিকভাবে অসক্ষম ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ঝিনাইদহসহ আশপাশের অঞ্চলে শারীরিক সমস্যায় ভুগছেন এমন মানুষদের সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।সুবিধাভোগীরা এমন সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের আহ্বান জানান।আলোচনা সভা শেষে আশার প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.