1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

শেরপুরে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৯৮ দেখেছেন

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০জানুয়ারি দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী সিবানী রানী নাথ।উপসহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার  ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান। আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.