1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় কারাগারে- ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০ দেখেছেন

মোঃ শাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথার আলোচিত কাসেম বেপারী (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৭ জানুয়ারি  সকাল ১১টার দিকে ফরিদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩নং আমলি আদালতের বিচারক মো. সরোয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জজ কোর্টের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন- মো. বাহাদুর মোল্যা (৩০), তৈয়ব মোল্যা (২৫) ও মো. সোহেল মোল্যা (২৩)। তারা সবাই জয়ঝাপ গ্রামের বাসিন্দা মোসা মোল্যার ছেলে। তারা তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩ নং আমলি আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৪ অক্টোবর ফরিদপুরের সালথার গট্টি ইউনিয়নের জয়ঝাপের ইমামবাড়ী এলাকায় এক তরুণীকে উত্ত্যক্ত করার জেরে বখাটেদের ছুরির আঘাতে খুন হন কাসেম বেপারী নামে এক যুবক। এ হত্যাকে কেন্দ্র করে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় উপজেলার বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে ও ঘরবাড়ি লুটপাট এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কোটি টাকার চাঁদাবাজি করা হয় বলে অভিযোগ ওঠে। এছাড়া দোকান-পাট, ঘরবাড়ি লুটেরও বিস্তর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। অতঃপর এ ঘটনায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে ফরিদা বেগম নামে এক নারী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.