1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan

খুলনায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিন ব্যাপি শুরু হয়েছে পিঠা উৎসব।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দুই দিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে। ” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুন্যর উৎসব উপলক্ষ্যে খুলনায় দুই দিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে। আজ ২৭ জানুয়ারি দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠানের উদ্ধোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এ সময় প্রধান অতিথি বলেন, পিঠা বাঙালির চিরায়ত ঐতিহ্য। আমরা গ্রামে গঞ্জে পিঠা খাওয়ার জন্য যেতাম।ছোট বেলায় অনেক সময় শীতের পিঠা খাওয়ার জন্য গ্রামে যেতাম।এখন আর গ্রামে যেতে হয় না কারন শহরেই এখন পিঠা উৎসব বেশি হচ্ছে।গ্রামের পিঠার সাদ এখন শহরেই পাওয়া যায়।গ্রামের অনেক লোকজন এখন শহর মুখী হচ্ছে।এজন্য গ্রামের কৃষ্টি কালচার অনেকটা হারিয়ে যেতে বসেছে।গ্রামের ঐতিহ্য এখন শহরে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়।বিভাগীয় কমিশনার নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,উদ্যোক্তা যে কোন বিষয় হতে পারে।তার অন্যতম উদাহরণ হলো পিঠা উৎসব। ঘরে বসেই একজন উদ্যোক্তা পিঠা তৈরি করে আইসিটি ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারে।কষ্ট করে পিঠা তৈরি না করে বিভিন্ন লিংকের মাধ্যমে অর্ডার দিলেই পিঠা বাসায় চলে আসে।তাই এই ঐতিহ্য ধরে রাখতে বার বার পিঠা মেলা আয়োজন করা প্রয়োজন।খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন, খুলনা জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার তারুণ্যর উৎসব উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষা র্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.