1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আলফাডাঙ্গায় তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭২ দেখেছেন

আবু বকর সিদ্দিক, ফরিদপুর, আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুেরর আলফাডাঙ্গায় তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার সন্ধা সাড়ে ৬টায় পৌরসভার ডাকবাংলো সংলগ্ন মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ইসলামি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসার ও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল বাশার। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্বওমী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ মিলন, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম, চান্দ্রাড়া তলিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ, হেলেঞ্চাহাটি কুঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মুফতি আহসানুল্লাহ, কামারগ্রাম বেদনশাহ মাদ্রাসার মুহতামিম মুফতি আশিকুর রহমান, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ’ মহাসচিব সেকেন্দার আলম, আলফাডাঙ্গা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, আল আরাফা ব্যাংক আলফাডাঙ্গা এজেন্ট শাখা’র পরিচালক এস এম হাফিজুর রহমান, কুশুমদি সালামিয়া মাদ্রাসার সভাপতি কামরুল ইসলাম, সাউথইস্ট ব্যাংক সহস্রাইল এজেন্ট শাখার পরিচালক তৈয়াবুর রহমান, আরজেএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা শাখার সাধারন সম্পাদক গোলাম আজম মনির, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম প্রমুখ। তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওঃ ইমামুদ্দিন, ও হাফেজ মোঃ ফেরদৌস খানের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.