1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রাজশাহীতে তিন দফা দাবিতে বিডিআর স্বজনদের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

মো. মানিক হোসেন : পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর জিরো পয়েন্টে বিডিআর পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন তমাল, আকবর, মফিজ উদ্দিনসহ অন্যান্য বিডিআর সদস্য, তাদের পরিবারের স্বজন এবং ছাত্র সমাজ। বক্তারা বলেন, “বিডিআর সদস্যরা সীমান্ত পাহারায় জীবন বাজি রেখেছে। অথচ তাদের এখনো জুলুম সহ্য করতে হচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত সুষ্ঠু বিচার করুন, নতুবা জনগণ রাজপথে নামবে।” বক্তৃতায় তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়: ১. পিলখানা হত্যাকাণ্ডের বিচার: ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. চাকরিতে পুনর্বহাল: প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সুবিধাসহ পুনর্বহাল করা। 3. স্বাধীন তদন্ত কমিশন: তদন্ত কমিশনের স্বাধীন ও নিরপেক্ষ কাজ নিশ্চিত করতে আইনি সীমাবদ্ধতা তুলে দেওয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, “বিডিআর সদস্যদের নিয়ে তালবাহানা আর চলবে না। তাদের মুক্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। যারা বয়সসীমার মধ্যে আছেন, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।” মফিজ নামের এক চাকরিচ্যুত বিডিআর সদস্য বলেন, “সরকার যদি এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে জনগণের আস্থা হারাবে। আমরা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চাই।” উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সারাদেশে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছিলেন মাহিন সরকার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.