1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বাংলাদেশে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবার আশাবাদ ভারতের

  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২৯ দেখেছেন
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী

নিউজ ডেস্ক

ভারত আশা প্রকাশ করেছে যে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গতকাল বিকেলে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে, সেখানের (বাংলাদেশে) ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, ‘আমি মনে করি, আমি গত সপ্তাহে এটি বলেছি… দেখুন, সেখানে (বাংলাদেশের) অভ্যন্তরীণ অবস্থা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এগুলো বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়। তবে তিনি উল্লেখ করেন, ‘এ বিষয়ে দেশের সংবিধানের (বাংলাদেশের) একটি অবস্থান রয়েছে।

এর আগে গত ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লী চায় বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া দেশের জনগণ সিদ্ধান্ত নেবে এবং আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে’।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভারত ঢাকায় তার হাইকমিশনে মাধ্যমে সেখানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে ‘সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.