1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার

লোহাগাড়া ছাত্রদলের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুল মোস্তফা আমিন

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২০৯ দেখেছেন

“সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে ভাল মানুষ হতে হবে”

নিজস্ব প্রতিবেদক লোহাগাড়া চট্টগ্রাম : শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না বরণ সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে প্রকৃত ভাল মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।
২৫ অক্টোবর সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বড়হাতিয়া ইউনিয়ন শাখার উদ্যাগে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ A+ পাওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।

নাজমুল মোস্তফা আমিন আরও বলেন,তোমাদের ভালো স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন বাস্তবায়নে ভালো পড়াশোনার বিকল্প নেই।মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের যোগ্য নেতৃত্ব বিকাশের ধারক। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের সংগঠন ছাত্রদলের মহতী উদ্যোগেগুলোকে দেশ,সমাজ গনমানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আগামীর নেতৃত্ব সৃষ্টিতে বর্তমান প্রজন্মদের এগিয়ে আসার দৃঢ় আহবান জানান।

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালম আজাদের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা,দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল হাসেম, লোহাগাড়া উপজেলা যুবদলের আহবায়ক শব্বির আহমদ, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আলম মেম্বার,যুগ্ম আহ্বায়ক শামশুল আলম মেম্বার, যুগ্ম আহ্বায়ক এডভোকেট বাহার উদ্দিন. বড়হাতিয়া ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট নোমান।

অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন যুবদল নেতা রবিউল হোসেন. ইউনিয়ন যুবদল নেতা হান্নান, উজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ খান, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সাবেক আহ্বায়ক কায়েস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক হেমায়েত মানিক, সাবেক আহ্বায়ক সদস্য এহসানুল হক আহাদ, শহিূুল ইসলাম শহিদ,সাবেক সদস্য ওমর ফারুক.সাবেক ইউনিয়ন ছাত্রনেতা হেলাল উদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুহুল আমিন,বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাকিম বিল্লাহ সারজিল, ইউনিয়ন ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দীন সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান,ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাইম,সহ-প্রচার সম্পাদক মাইনুদ্দীন ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব আল আমিনসহ বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরাসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভা শেষে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের কে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.