1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, আহত স্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ

এস.এম.জয়, জেলা প্রতিনিধি,বগুড়া: বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার স্ত্রী। মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে শহরের জয়পুর পাড়ায় এ- ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া (৪৫) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। তার আহত স্ত্রী রোজিনা বেগম (৩৮) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রানা মিয়া। পথে স্থানীয় কয়েকজন বখাটে দাবি করা চাঁদার টাকা না পেয়ে এই দম্পতিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানা পুলিশ সরকারি মিডিয়াভুক্ত “জাতীয় দৈনিক ঘোষণা ” -কে জানান, জড়িতদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com