1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শার্শায় দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে  পুনর্বাসনে ভ্যান প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

শার্শায় দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে  পুনর্বাসনে ভ্যান প্রদান

reporter গোলাম মোস্তফা,(যশোর)
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এসব ভ্যান বিতরণ করা হয়।
সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার নিজামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুনকে (৪৫) এই সহায়তা দেওয়া হয়।
ভ্যান পেয়ে তারা জানান, দীর্ঘদিন ভিক্ষা করে জীবন কাটালেও এখন নিজেরা কাজ করে আয় করার সুযোগ পেয়েছেন। সরকারি এই সহায়তার মাধ্যমে তারা স্বাবলম্বী হওয়ার আশা প্রকাশ করেন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভ্যানের মাধ্যমে তারা নিজের উপার্জনে সংসার চালাতে পারবেন বলে আশা করেন তিনি।
ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com