1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বাঘিয়া হাই স্কুল এড হক কমিটির সভাপতি মনোনীত হলেন মোঃ বাবুল হোসেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

বাঘিয়া হাই স্কুল এড হক কমিটির সভাপতি মনোনীত হলেন মোঃ বাবুল হোসেন

reporter মোঃ মাসুদ আলম
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ি এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঘিয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ বাবুল হোসেন। তিনি কোনাবাড়ি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকায় পরিচিত।
বাঘিয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ বাবুল হোসেনের মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও কার্যকর করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
শিক্ষানুরাগী হিসেবে মোঃ বাবুল হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানান। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে বাঘিয়া হাই হাই স্কুলের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে।
মোঃ বাবুল হোসেন বলেন, “বাঘিয়া হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে যে দায়িত্ব পেয়েছি, তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়—এখান থেকেই একটি সুন্দর সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করে বলেন, মোঃ বাবুল হোসেনের নেতৃত্বে এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তার শিক্ষানুরাগী মনোভাব ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা হাই স্কুলের উন্নয়নে কাজে আসবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে নতুন সভাপতি হিসেবে মোঃ বাবুল হোসেনের মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তার নেতৃত্বে বাঘিয়া হাই স্কুল শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com