1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনা – মোংলায় বছরে হাজার কোটি টাকার মাদক বানিজ্য মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব

নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

reporter মোঃ আফজাল, ভোলা 
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com