1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সীমান্তে বিজিবি’র রাতভর অভিযান: কক্সবাজারে ফেলে যাওয়া ব্যাগ থেকে  ইয়াবা উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৪২ বিজিবি কর্তৃক বিরল ও হরিপুর মাদক বাইসাইক্যাল উদ্ধার সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আগৈলঝাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রোহিঙ্গা শিশুরা কি শিক্ষাবঞ্চিত একটি ‘হারিয়ে যাওয়া প্রজন্ম’ সাংবাদিক সেলিম খান ডেঙ্গুতে আক্রান্ত :সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আর্জি ০৭ নং ওয়ার্ড ঘোপখালীর মেম্বার পদপ্রার্থী মোঃ মেহেদী হাসান সাদ্দাম অসহায় মানুষের মাঝে বাজার সামগ্রী তুলে দেন মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান সুশাসন,স্বচ্ছতা,ও জবাবদিহিতার, প্রতিশ্রুতি নিয়ে আত্রাই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে আছেন মোঃ আরিফুজ্জামান (লেবু)

সীমান্তে বিজিবি’র রাতভর অভিযান: কক্সবাজারে ফেলে যাওয়া ব্যাগ থেকে  ইয়াবা উদ্ধার

reporter ‎ ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি (কক্সবাজার)
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে হোয়াইক্যং বিওপির সীমান্তবর্তী কোনাপাড়া বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎‎বিজিবি সূত্র জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে মিয়ানমার থেকে এক চোরাকারবারিকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে টহল দল। বিষয়টি টের পেয়ে বিজিবি জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গেওয়া গাছের পাশ থেকে খাকি প্যাকেটে মোড়ানো ৫ কাটে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস নীল রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
‎‎উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পালিয়ে যাওয়া চোরাকারবারি এবং এই মাদক চালানের সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
‎‎তিনি আরও জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com