1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সার না পেয়ে সড়কে কৃষক, গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি এক মসজিদেই কেটে গেল জীবনের ৩৬টি বছর জামালপুরে জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ

সার না পেয়ে সড়কে কৃষক, গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট 
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

সময়মতো ও ন্যায্য মূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-রংপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারসংলগ্ন বিসিআইসি ডিলার মেসার্স তাহের ট্রেডার্স পয়েন্টের সামনে এ বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করেন কৃষকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও সময়মতো সার পাওয়া যাচ্ছে না। এতে আমনসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ব্যাহত হচ্ছে। কৃষকরা জানান, খুচরা বাজারেও পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ডিলার পয়েন্ট থেকেও চাহিদা অনুযায়ী সার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

পরে দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। তারা সঠিকভাবে সার বিতরণের আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন। এরপর ডিলার পয়েন্টে সার বিতরণ শুরু হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাসেদুল হক প্রধান বলেন, “জেলায় সারের কোনো সংকট নেই। গতকালও ওই ডিলার পয়েন্টে ৩০০ বস্তা সার দেওয়া হয়েছে। সকালে বৃষ্টির কারণে সার বিতরণে কিছুটা দেরি হওয়ায় কৃষকরা উত্তেজিত হয়ে পড়েন। তারা এখন অবরোধ তুলে নিয়েছেন এবং সার বিতরণ শুরু হয়েছে।”জেলা প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হলেও সময়মতো ও ন্যায্য মূল্যে সার পাওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com