1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মৌলভীবাজারে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

মৌলভীবাজারে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মৌলভীবাজার জেলা থেকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (০৪ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানা ও ইউনিটের অফিসার ইনচার্জগণ, সিভিল স্টাফসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোয়ার আলমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারন করেন এবং জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উনার ভূমিকা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

সকলে উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উনার নতুন কর্মস্থল ও পরিবারের প্রতি শুভকামনা জানান। এসময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উনার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিদায়ী পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) তার বক্তব্যে মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য এবং মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ”আমি পুলিশ সুপার হিসেবে এই স্বল্প সময়ে আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতার কারণেই আমি এক বছরের বেশি সময় কাজ করতে পেরেছি। আমি প্রত্যাশা করব আমার পর যে পুলিশ সুপারই এই জেলায় আসবেন আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। পুলিশিং বিষয়টাই টিমওয়ার্ক, সবাই মিলে কাজ করলেই একটা ভালো ফলাফল পাওয়া যায়।”

বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের একটি সুসজ্জিত দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করেন। সালামি গ্রহণ শেষে তিনি অফিসে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com