1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
পটিয়ায় সাবেক এমপির বাড়িতে ১৫ দিনের ব্যবধানে আবারও চুরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

পটিয়ায় সাবেক এমপির বাড়িতে ১৫ দিনের ব্যবধানে আবারও চুরি

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বাড়িতে আবারও চুরির ঘটনার অভিযোগ উঠেছে। এর আগে একই বাড়িতে চুরির ১৫ দিনের মাথায় এ ঘটনা ঘটল।বুধবার (০২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এমপির পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে থাকেন। বাড়িটিতে কেয়ারটেকার হিসেবে মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে সাবেক এমপির ভাগনে আজাদ ওই বাড়িতে অবস্থান করছিলেন। এইদিন রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরেরা ঘরে ঢোকে।

চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি তছনছ করে। এ সময় প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, পিতলের বিভিন্ন সামগ্রী, জামাকাপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুরোনো কিছু স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।সাবেক এমপির ভাগনে সাইফুল ইসলাম বলেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরে ঢুকে সবকিছু তছনছ করে মালামাল নিয়ে গেছে।

পরিবারের সদস্য বোরহান উদ্দীন চুরির বিষয়টি নিশ্চিত করে উদ্বেগ প্রকাশ করেছেন।এর আগে, প্রায় ১৫ দিন আগে একই ঘরে একই ধরনের চুরির ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে একই বাড়িতে দুইবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বাড়িতে চুরির বিষয়টি তিনি শুনেছেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com