২সেপ্টেম্বর২৬ (বুধবার) বান্দরবান পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৯০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড উপহারের মাধ্যমে “কৃতী শিক্ষার্থী” সংবর্ধনা প্রদান করা হয়।বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি জনাব সজীব কান্তি রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মারুফা সুলতানা খান হিরামনি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র পৌরসভার সম্মানিত প্রশাসক জনাব এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে সুনাগরিক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরবর্তীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রিকমিডিয়ার প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পৌর কর্মকর্তা-কর্মচারী গন উপস্থিত ছিলেন।।